
নিজস্ব প্রতিবেদক, ২২ ফেব্রুয়ারি ২০২৬: বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান হৃদরোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজ রোববার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সেলিমা রহমানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে।
সেলিমা রহমানের দ্রুত সুস্থতা কামনায় তার পরিবার এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ইতিমধ্যে হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।